কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, এটা নতুন বাংলাদেশ, এখানে কাউকে

2026-02-03T16:43:13+00:00
2026-02-03T16:43:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না : সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম 
বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি : সময়ের আলো
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, এটা নতুন বাংলাদেশ, এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না। একই সঙ্গে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, বিগত দেড় বছরে যারা চাঁদাবাজি করেছে, সিন্ডিকেট চালিয়েছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছে, মামলা বাণিজ্য করে মানুষকে নিঃস্ব করেছে তাদেরকে এবারের ভোটে মানুষ বয়কট করবে ইনশাল্লাহ।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কি জুলুমের হবে, নাকি ইনসাফের।পূর্বপুরুষরা এক মার্কায় ভোট দিয়েছেন বলে আমাদেরও দিতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। না হলে তাদের মতো আমাদেরও জুলুমের মধ্য দিয়ে যেতে হবে।

সারজিস আলম আরও বলেন, অভ্যুত্থানের পর আমরা যখন মন্দির পাহারা দিয়েছি, তখন একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীরা মন্দিরের জমি ও ঘরবাড়ি দখল করেছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা এই কষ্ট কয়েক দিনের মিষ্টি কথায় ভুলবেন না।


জয়ী হলে একটি আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল পঞ্চগড় সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ আইসিইউসহ ২৫০ শয্যায় উন্নীত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। 

সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   পঞ্চগড়  নতুন  স্বৈরাচার  সারজিস আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: