ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সেনাবাহিনীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। ভবিষ্যতে এ ব্যাপারে

2026-02-03T19:02:27+00:00
2026-02-03T19:09:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৭:০৯ পিএম
ঢাকা-১৭ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। সংগৃহীত ছবি
সেনাবাহিনীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকবেন বলেও জানান তিনি। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর সঙ্গে বাগবিতণ্ডার ভাইরাল ভিডিও নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।  

ফেসবুক স্ট্যাটাসে ‘সেনাবাহিনীর সাথে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি’ প্রসঙ্গে শিরোনামে ডা. খালিদ লেখেন, বেশ কিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।

তিনি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘বিষয়টি সমাধান হওয়া হয়ে গেছে। তবে দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। যাই হোক, এ ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।’


এর আগে ঢাকা সেনানিবাসের চেকপোস্টে সেনা সদস্যের সঙ্গে ডা. এস এম খালিদুজ্জামানের বাগ্‌বিতণ্ডায় জড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বেশ উত্তেজিত। তিনি সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছেন। এ সময় নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে বিএনপি চেয়ারম্যানকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন।

ঘটনাস্থলে উপস্থিত সেনাসদস্য জামায়াত নেতাকে শান্ত করার চেষ্টা করেন। তারা বিধির বাইরে কিছু করতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   জামায়াত  নির্বাচন  সেনাবাহিনী  সেনানিবাস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: