সীমান্তে মাদক কারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ হক সাহেব (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত

2026-02-04T03:55:59+00:00
2026-02-04T03:55:59+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে মাদক কারবারি আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ এএম 
মাদক কারবারি আটক। সংগৃহীত ছবি
পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ হক সাহেব (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নতুনবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হক সাহেব নতুনবন্দর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

Advertisement
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবির বড়বাড়ী বিওপির একটি নিয়মিত টহল দল এই অভিযান পরিচালনা করে। এ সময় হক সাহেবকে ২৫০ গ্রাম ভারতীয় গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।


আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানেয়েছে বিজিবি।

বিজিবি জানায়, বিজিবির সদর দফতরে নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সীমান্ত  মাদক কারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: