ঘুম থেকে উঠে ফুরফুরে মেজাজ ধরে রাখতে যা করবেন

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

মানুষ স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকলেও, আধুনিক জীবনধারার কারণে আজকাল ডায়াবেটিস, কোলেস্টেরল সমস্যা এবং হাড়-জয়েন্টের সমস্যা বেড়েই চলেছে। কম বয়সিরাও জয়েন্টের

2026-02-04T11:56:02+00:00
2026-02-04T11:56:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
লাইফস্টাইল
ঘুম থেকে উঠে ফুরফুরে মেজাজ ধরে রাখতে যা করবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম 
সকালে ঘুম থেকে ওঠার প্রথম ৩০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি
মানুষ স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকলেও, আধুনিক জীবনধারার কারণে আজকাল ডায়াবেটিস, কোলেস্টেরল সমস্যা এবং হাড়-জয়েন্টের সমস্যা বেড়েই চলেছে। কম বয়সিরাও জয়েন্টের ব্যথা, শারীরিক দুর্বলতা এবং মানসিক ক্লান্তিতে ভুগছেন। এর মূল কারণ হচ্ছে স্থির বা সেডেন্টারি জীবনধারা, যা আমাদের শরীরকে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকতে বাধ্য করে। তবে দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। 

সারাদিন শারীরিকভাবে সক্রিয় থাকা, দীর্ঘ সময় বসে না থাকা এবং সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া—এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে বিশেষভাবে সকালে ঘুম থেকে ওঠার প্রথম ৩০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, সারাদিনের জন্য মন ও শরীর উভয়ই সতেজ ও ফুরফুরে রাখা সম্ভব।

১. পানি পান করুন

আমরা যখন ৭-৮ ঘণ্টা ঘুমাই, তখন শরীর বিশ্রামে থাকে। কিন্তু ঘুমের সময় আমরা পানি পান করি না, তাই ঘুম থেকে উঠার পর শরীর ডিহাইড্রেটেড থাকে। ডিহাইড্রেশন শরীরের এনার্জি কমিয়ে দেয়, মনকে ক্লান্ত করে এবং হজম প্রক্রিয়াকেও ধীর করে। তাই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি পান করা উচিত।

পানি সামান্য গরম হলে তা হজমে সহায়ক হয়। চাইলে একটি লেবুর রস মিশিয়ে লেবুপানি পান করা যেতে পারে, যা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে।

তবে সকালে চা বা কফি না খাওয়াই উত্তম, কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়াতে পারে এবং রক্তচাপকে অস্থির করে।

২. হালকা স্ট্রেচিং বা ব্যায়াম

সকালে ব্যায়াম করার গুরুত্ব অপরিসীম। যদি পুরো ওয়ার্কআউট করতে না পারেন, ৫-১০ মিনিটের হালকা স্ট্রেচিং করা জরুরি। স্ট্রেচিং করলে শরীরের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পায়, জয়েন্টের শক্ত ভাব বা জড়তা কমে এবং সারাদিনের কাজের জন্য এনার্জি বৃদ্ধি পায়।


সকালের ব্যায়ামের কিছু সহজ উপায় 

ব্রিস্ক ওয়াকিং বা দ্রুত হাঁটা

সাইকেল চালানো

সাঁতার

জিমে হালকা বা মাঝারি ধরনের ওয়ার্কআউট

সকালে ব্যায়াম করলে শুধু শরীরই নয়, মস্তিষ্কও সতেজ থাকে। এন্ডোরফিন নিঃসরণের কারণে মন ভালো থাকে, মনোবল বৃদ্ধি পায় এবং দিনভর চাপের মোকাবেলা সহজ হয়।

৩. রোদে সময় কাটান

সকালে রোদে কিছু সময় বের হওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। সূর্যের আলোতে দাঁড়ালে শরীরে ভিটামিন ডি উৎপাদিত হয়, যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

দিনে অন্তত ১৫ মিনিট রোদে দাঁড়ানো বা হালকা হাঁটা করা উচিত। রোদে সময় কাটানো শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ। এটি মুড উন্নত করে এবং দিনের শুরুতে সতেজতা যোগ করে।

সকালটা শান্তিপূর্ণভাবে শুরু করুন। দ্রুত নাস্তা না করে কিছু সময় ধ্যান বা গহীর নিশ্বাস নেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। সকালে হালকা প্রোটিন বা ফলমূল জাতীয় খাবার নিলে শরীরের চাহিদা মেটে এবং সারাদিনের শক্তি বজায় থাকে। মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের আগে এই অভ্যাসগুলো অনুসরণ করুন, যাতে মনোযোগ ও মানসিক প্রশান্তি বজায় থাকে।

ছোট ছোট এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো নিয়মিত পালন করলে শুধু শরীরই নয়, মনও থাকবে সতেজ, ফুরফুরে এবং দিনভর শক্তি বজায় থাকবে। তাই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথম ৩০ মিনিটকে স্বাস্থ্যকর অভ্যাসে উৎসর্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন দিনকে শক্তিশালীভাবে শুরু করার চাবিকাঠি।



/ইউএমএইচ

  বিষয়:   ব্যায়াম  পানি পান 


Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: