কুমিল্লায় ‘রায়ট কন্ট্রোল’ মহড়া অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় নাঙ্গলকোট উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলার কাল্পনিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর ‘রায়ট কন্ট্রোল’ মহড়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি)

2026-02-04T21:32:33+00:00
2026-02-04T21:32:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় ‘রায়ট কন্ট্রোল’ মহড়া অনুষ্ঠিত
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ১৬৮)
কুমিল্লায় ‘রায়ট কন্ট্রোল’ মহড়া অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
কুমিল্লায় নাঙ্গলকোট উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলার কাল্পনিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর ‘রায়ট কন্ট্রোল’ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার আজিয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় একটি কাল্পনিক পরিস্থিতি উপস্থাপন করা হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভোটকেন্দ্রে হামলা চালায় এবং সাধারণ জনগণ ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করে। পরিস্থিতির খবর পেয়ে পেট্রোলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে তারা দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা স্বাভাবিক করেন। 


একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দৃশ্যও মহড়ায় তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, এই মহড়ার মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।

এফআর


  বিষয়:   মনোহরগঞ্জ  কুমিল্লা  রায়ট কন্ট্রোল মহড়া  সেনাবাহিনী  নির্বাচন  অনুষ্ঠিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: