এপস্টেইন নথিতে বিল গেটসের নাম, যা বললেন মেলিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে। যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে

2026-02-04T22:21:40+00:00
2026-02-04T22:21:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এপস্টেইন নথিতে বিল গেটসের নাম, যা বললেন মেলিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম 
এপস্টেইনের নথিতে নাম থাকা নিয়ে মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ। ছবি : সংগৃহীত
সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে। যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ও বিভিন্ন মানবিক গবেষণা ও উদ্যোগে অর্থদাতা বিল গেটসের নাম। এপস্টেইনের নথিতে নাম থাকা নিয়ে মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ (গেটস)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক পডকাস্ট শো’তে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ বলেছেন, এই ঘটনা তাকে তার বিবাহিত জীবনের ‘খুবই যন্ত্রণাকর’ সময়গুলোর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।


পডকাস্ট শো-তে মেলিন্ডাকে এপস্টেইন ফাইলে বিল গেটসের নাম থাকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, ‘ব্যাপারটি জানার পর থেকে খানিকটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ এই তথ্য আমাকে আমার বিবাহিত জীবনের খুব যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘তবে আমি এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই না এবং কোনো প্রশ্নের উত্তর দিতেও আগ্রহী নই। কারণ আমার মনে হয়, যাদের নাম (এপস্টেইন নথিতে) এসেছে— তাদেরই বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন, আমার নয়।’

তবে বিল গেটস এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে তার এক মুখপাত্র এ অভিযোগকে ‘মিথ্যা, উদ্ভট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

সময়ের আলো/কেএইচও




  বিষয়:   এপস্টেইন নথি  বিল গেটস  মেলিন্ডা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: