বইমেলা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর

2026-02-05T13:21:46+00:00
2026-02-05T13:21:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সাহিত্য
বইমেলা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন বিকেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ পিএম 
ফাইল ছবি
অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির অবস্থান তুলে ধরবেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। 

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। কিন্তু বেশিরভাগ প্রকাশক ঈদুল ফিতরের পর বইমেলা অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বইমেলা  জরুরি  সংবাদ সম্মেলন 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: