ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে

2026-02-06T16:30:33+00:00
2026-02-06T16:32:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৪:৩২ পিএম  (ভিজিট : ১৭০)
ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ। ছবি : সংগৃহীত
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। আন্দোলনকারীদেরও পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।


এছাড়া, বাংলামোটর মোড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে একাধিকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। 

সময়ের আলো/এসকে/



  বিষয়:   ইনকিলাব মঞ্চ  পুলিশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: