‘জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে

2026-02-06T16:39:32+00:00
2026-02-06T16:39:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
‘জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে অপবাদ দেওয়া হয়েছিল, তা থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। দলটি সবসময় নিজের আদর্শের ভেতরে থেকেই রাজনীতি করার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘‘স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে দুর্নাম দেওয়া হয়েছিল, শহীদ জিয়াউর রহমান সেই অপবাদ থেকে দেশকে মুক্ত করে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন।’’ 


তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে দীর্ঘদিন পর গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা ফিরিয়ে দেন।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশে আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোশহীন সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   জিয়াউর রহমান  তলাবিহীন ঝুড়ি  মুক্ত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: