হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সরকারের আনুষ্ঠানিক চিঠি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।রোববার (৮ ফেব্রুয়ারি) এক

2026-02-08T16:30:28+00:00
2026-02-08T16:31:11+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সরকারের আনুষ্ঠানিক চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৪:৩১ পিএম
শহিদ শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন শুক্রবার ওএইচসিএইচআরের কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার দফতরের সহযোগিতা চাওয়া হয়েছে।’ জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

এতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   হাদি হত্যাকাণ্ড  সুষ্ঠু তদন্ত  জাতিসংঘ  সরকার  চিঠি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: