ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে

2026-11-02T16:56:26+00:00
2026-11-02T16:56:26+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৯০০ জন। এ ছাড়া খুলনায় ২৯৪, চট্টগ্রামে ২৫২, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ এবং সিলেটে ২২ জন ভর্তি হয়েছেন।


একই সময়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের দুজন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ডেঙ্গু  আরও  মৃত্যু  হাসপাতাল  ভর্তি  প্রায়  ২ হাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: