মাইকে ঘোষণা দিয়ে বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুরের পর কর্মসূচি শেষ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ

2026-11-02T16:00:15+00:00
2026-11-02T16:00:37+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
মাইকে ঘোষণা দিয়ে বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম 
শেকৃবির মাঠে আয়োজিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী প্রবেশফটক ভাঙছেন শিক্ষার্থীরা । ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুরের পর কর্মসূচি শেষ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মেলার প্রধান অস্থায়ী প্রবেশফটকটিও ভেঙে ফেলা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে মাইকে ঘোষণা দিয়ে ভাঙচুর শেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী পুরোনো বাণিজ্যমেলার মাঠে প্রবেশ করেন। পরে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া দুটি ট্র্যাক্টর ব্যবহার করে মেলার প্রধান ফটক ও বিভিন্ন স্থাপনা ভাঙতে শুরু করেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের মাঠ নিজেদের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বাণিজ্য মেলাসহ কোনো ধরনের বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে দিতে হবে।


এ ছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল, কৃষি গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত এবং সেখানে স্থায়ী বা অস্থায়ী কোনো স্থাপনা নির্মাণ না করার দাবিও জানিয়েছেন তারা।

এর আগে, গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে তাতে বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশফটকসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

মাঠ উদ্ধারের দাবিতে এর আগে কয়েক দফায় সড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন তারা। সর্বশেষ গত ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মাইক  ঘোষণা  বাণিজ্য  মেলা  প্রধান  ফটক  ভেঙে  ক্যাম্পাস  ফিরল  শিক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: