মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। একমাত্র প্রার্থী হওয়ায় এ আসনে

2026-11-02T12:40:08+00:00
2026-11-02T12:42:07+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম  আপডেট: ০২.১১.২০২৬ ১২:৪২ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। একমাত্র প্রার্থী হওয়ায় এ আসনে আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। 

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টার মধ্যে এলিজা জামান মনোনয়ন প্রত্যাহার না করায় তার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রকাশ করা হয়েছে। তালিকায় একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে ২৬ অক্টোবর তিনি মনোনয়নপত্র জমা দেন। পরদিন যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণের কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তা আর অনুষ্ঠিত হচ্ছে না।


বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিতর্কের মুখে তাকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান থাকাকালে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পান তিনি। পরের বছর সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন মাদার তেরেসা স্বর্ণপদক।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মিষ্টি  সংরক্ষিত নারী আসন  বিনা প্রতিদ্বন্দ্বিতা  নির্বাচিত  এলিজা জামান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: