৭ নভেম্বরের সরকারি ছুটি পাচ্ছেন না যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপনও জারি করেছে

2026-11-02T09:48:24+00:00
2026-11-02T10:06:48+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
৭ নভেম্বরের সরকারি ছুটি পাচ্ছেন না যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম  আপডেট: ০২.১১.২০২৬ ১০:০৬ এএম
সংগৃহীত ছবি
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা বাড়তি ছুটি পাচ্ছেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।

তবে ২০২৬ সালে ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ছুটি ভোগের কোনো সুযোগ থাকছে না।


এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে দিনটি পালন করা হবে এবং এ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  ৭ নভেম্বর  সরকারি ছুটি  জনপ্রশাসন মন্ত্রণালয়  সরকারি চাকরিজীবী  ছুটির প্রজ্ঞাপন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: