যেমন থাকবে আজকের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া প্রধানত শুষ্ক

2026-11-02T08:09:02+00:00
2026-11-02T08:09:02+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
যেমন থাকবে আজকের আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:০৯ এএম 
পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৮৬ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে আজ সন্ধ্যা ৫টা ২১ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪ মিনিটে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   যেমন  আজ  আবহাওয়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: