পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে পুলিশ সদর দফতর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পুলিশ সদর দফতর বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩৫৭ জন (অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সমপদমর্যাদা) কর্মকর্তার বিরুদ্ধে

2026-11-01T20:15:41+00:00
2026-11-01T20:15:41+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে পুলিশ সদর দফতর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম 
বাংলাদেশ পুলিশ। ছবি : সংগৃহীত
পুলিশ সদর দফতর বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩৫৭ জন (অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সমপদমর্যাদা) কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা এবং ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য চেয়েছে।    

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দফতরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সব ইউনিটকে পাঠানো হয়েছে। 

এতে বলা হয়েছে, পত্রে বর্ণিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা থাকে, তবে তার হালনাগাদ প্রতিবেদন আগামী ৩ নভেম্বর মধ্যে হার্ডকপি এবং সফটকপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। 


পুলিশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরে প্রেরিত এই চিঠির মাধ্যমে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলার হালনাগাদ তথ্য দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে এআইজি মো. সাইফুল্লাহ বলেন, চিঠিটি অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না সেটি হালনাগাদের জন্য দেওয়া হয়েছে।   

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পুলিশ  মামলা  সদর দফতর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: