মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা ও শ্রদ্ধা বজায় রাখা জরুরি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ। সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে

2026-11-01T19:14:49+00:00
2026-11-01T19:14:49+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
সম্পাদক পরিষদের বিবৃতি
মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা ও শ্রদ্ধা বজায় রাখা জরুরি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম 
সম্পাদক পরিষদ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ। সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশের অধিকার থাকলেও তা প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (১ নভেম্বর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শনিবার রাশেদ খানের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যায়। সম্পাদক পরিষদ মনে করে, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা স্বাভাবিক অধিকার। তবে সেই মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা প্রয়োজন।


পরিষদ আরও বলেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা একজন ব্যক্তির বক্তব্য ও আচরণে সংযম এবং দায়িত্বশীলতা প্রত্যাশিত।

একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মতপার্থক্য  দায়িত্বশীলতা  শ্রদ্ধা  জরুরি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: