সৌদিগামী ১৬৫ ফ্লাইট স্থগিত, বিপাকে প্রায় ২৩ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত থাকায় বাংলাদেশ-সৌদি আরব আকাশপথে যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে

2026-11-01T16:59:28+00:00
2026-11-01T16:59:28+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
সৌদিগামী ১৬৫ ফ্লাইট স্থগিত, বিপাকে প্রায় ২৩ হাজার যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত থাকায় বাংলাদেশ-সৌদি আরব আকাশপথে যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৬৫টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে আটকে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী।

রোববার (১ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত ফ্লাইটের মধ্যে ৮৮টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি রয়েছে।


অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট স্থগিত রয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। ফলে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সৌদিগামী  ফ্লাইট  স্থগিত  বিপাক  যাত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: