যে ছয় রুটে একক কোম্পানির বাস চলাচল শুরু

জাতীয়

রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার মান উন্নয়নে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

2026-11-01T17:31:31+00:00
2026-11-01T17:31:31+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
যে ছয় রুটে একক কোম্পানির বাস চলাচল শুরু
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম 
ছয়টি রুটে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়েছে। সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার মান উন্নয়নে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্তমানে চালু ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রাথমিকভাবে প্রস্তাবিত ৩২টি রুটের মধ্যে ছয়টি রুটে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়েছে। ধাপে ধাপে অবশিষ্ট রুটগুলোও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


যে ছয় রুটে চলবে একক কোম্পানির বাস 

১. গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে।

২. মিরপুর চিড়িয়াখানা থেকে চুলকুটিয়া পর্যন্ত, সায়েন্সল্যাব হয়ে।

৩. মোহাম্মদপুরের বসিলার ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত, শাহবাগ ও মৎস্য ভবন হয়ে।

৪. মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের কাঁচপুর ব্রিজ পর্যন্ত, সায়েন্সল্যাব ও জিগাতলা হয়ে।

৫. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত, মিরপুর-১০ হয়ে।  

৬. টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে।  


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ছয় রুট  কোম্পানি  বাস  চলাচল শুরু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: