শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, উত্তরা থেকে আটক ১

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার

2026-11-02T10:31:57+00:00
2026-11-02T10:31:57+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, উত্তরা থেকে আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩১ এএম 
রাজিব চন্দ্র দাস। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক রাজিব ফেসবুকে দেওয়া একটি পোস্টে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে বক্তব্য দিয়েছেন। তার বাড়ি শরীয়তপুরের তুলসার এলাকায়।


এর আগে রোববার মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলাকালে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ সময় মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও অগ্নিসংযোগ করা হয়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   মিরপুর  গার্মেন্টস শ্রমিক আন্দোলন  পুলিশের গাড়িতে আগুন  রাজিব চন্দ্র দাস  উত্তরা  অগ্নিসংযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: