১২ ফেব্রুয়ারির পরিকল্পনা জানতে চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নিজের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতির জবাবে এবার ১২ ফেব্রুয়ারি ভোটারদের পরিকল্পনা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর

2026-02-08T18:53:15+00:00
2026-02-08T18:53:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
১২ ফেব্রুয়ারির পরিকল্পনা জানতে চাইলেন তারেক রহমান
কাফরুলে নির্বাচনি পথসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৬:৫৩ পিএম
কাফরুলে আয়োজিত নির্বাচনি পথসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সময়ের আলো
নিজের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতির জবাবে এবার ১২ ফেব্রুয়ারি ভোটারদের পরিকল্পনা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাফরুলে আয়োজিত নির্বাচনি পথসভায় বিএনপি চেয়ারম্যান নানা প্রতিশ্রুতি দেওয়ার পর এ কথা বলেন। 

বক্তব্যের এক পর্যায়ে ঢাকা ১৫ আসনের উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমি আপনাদের কাছে অনেক প্রতিশ্রুতির কথা বলেছি। এবার আপনাদের কাছে ১২ তারিখের পরিকল্পনা জানতে চাই। ওইদিন আপনাদের পরিকল্পনা কী? 

জবাবে সমস্বরে ধানের শীষের স্লোগান দেন উপস্থিত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ।

তারেক রহমান বলেন, আমরা বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি দিয়েছি৷ যা সম্ভব নয় তা বলিনি। বিএনপির ইশতেহারে উল্লেখ আছে আমরা ছাত্র-নারীদের জন্য কি করতে চাই। উল্লেখ করেছি কিভাবে বেকারত্ব ঘোচাতে চাই৷ কোন উপায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। 

বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা নারীদেরকে সাবলম্বী করতে চাই। এজন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলবে চাই। 
স্বল্পসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। কৃষকদের কাছে ফার্মার্স কার্ড পৌঁছে দিতে চাই। হেলথকেয়ার সিস্টেম চালু করতে চাই৷

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কিছুই বলতে পারি। এতে জনগণের কোনো উপকারে আসবে না। 

ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, এবারের নির্বাচন হবে দেশ পুনর্গঠনের। বিএনপি সরকার গঠন করতে পারলে কাফরুল এলাকায় ১০০ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করব ইনশাআল্লাহ। 

তারেক বলেন, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ। 

সবশেষে আনুষ্ঠানিকভাবে ঢাকা ১৫ আসনের দলীয় প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টেনের হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান।

এর আগে মিল্টন বলেন, ঢাকা ১৫ আসন থেকে এবার স্থানীয় লোক জয়ী হবে। বাইরের কোনো প্রার্থীকে জনগণকে মেনে নিবে না। ঘরের ছেলেকে বেছে নিবে। আমি এই এলাকার জনগণের জন্য হ্যালো ঢাকা-১৫ চালু করেছি। 

জামায়াতের আমিরের সম্মান রেখে বলতে চাই, কুরুচিপূর্ণ ভাষায় নারীদের কটাক্ষ করেছেন। ক্ষমা না চাইলে নারী সমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে।

/এমএইচআর 



  বিষয়:   কাফরুল  বিএনপি  পথসভা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: