ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘনিয়ে এলো ভোটের সময়। অন্যদিকে, ক্রমেই শীতের আমেজ কমে আসছে। সেই সঙ্গে সারা দেশে বাড়ছে নির্বাচনী উত্তাপ। আর তিন দিন

2026-02-08T22:59:08+00:00
2026-02-08T22:59:08+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ঘনিয়ে এলো ভোটের সময়। অন্যদিকে, ক্রমেই শীতের আমেজ কমে আসছে। সেই সঙ্গে সারা দেশে বাড়ছে নির্বাচনী উত্তাপ। আর তিন দিন বাদে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কেমন থাকবে এই কদিনের আবহাওয়া? আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জাতীয় নির্বাচনের দিন সারা দেশে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভোটের দিন সকাল পর্যন্ত এই দিনগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। 


এদিন দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার বা আংশিক মেঘমুক্ত। ভোরে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবহাওয়া স্বস্তিদায়ক থেকে হালকা উষ্ণ অনুভূতি দেবে। 

এদিকে, রাত ও ভোরে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীত থাকতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত ১২-১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। শ্রীমঙ্গল এলাকায় রাতের তাপমাত্রা ১১-১৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। দিনের বেলায় দেশের সব অঞ্চলে তাপমাত্রা বাড়বে এবং রোদেলা আবহাওয়া বিরাজ করবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভোটের দিন  আবহাওয়া  অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: