২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযানে চালিয়ে ইয়াবার একটি বিশাল চালান উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি

2026-02-09T17:04:05+00:00
2026-02-09T17:04:05+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম 
উদ্ধারকৃত ইয়াবা। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযানে চালিয়ে ইয়াবার একটি বিশাল চালান উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন (সি) এসব তথ্য জানান।

তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের চালানটি টেকনাফ উপজেলায় হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে যাবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয় নৌবাহিনীর একটি দল।

তবে রুট পরিবর্তন করে মাদক কারবারিরা। বিষয়টি বুঝতে পেরে নৌবাহিনীর দলটিও তাদের অবস্থান পরিবর্তন করে মাদক কারবারিদের ধাওয়া করে। এতে মাদক ভর্তি কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায় কারবারিরা। 


পরবর্তীতে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে মোট পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

কমান্ডার এস এম জাহিদ হোসাইন (সি) আরও জানান, এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এফআর


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  কোটি টাকা  ইয়াবা  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: