নৌ-পুলিশের এএসআইয়ের অসংলগ্ন আচরণের ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জে গভীর রাতে নৌ-পুলিশের এক এএসআইয়ের অসংলগ্ন আচরণের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার

2026-09-05T17:56:10+00:00
2026-09-05T18:13:22+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নৌ-পুলিশের এএসআইয়ের অসংলগ্ন আচরণের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৬:১৩ পিএম
এএসআই আব্দুল মান্নানের অসংলগ্ন আচরণের দৃশ্য। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে গভীর রাতে নৌ-পুলিশের এক এএসআইয়ের অসংলগ্ন আচরণের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের বন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তার নাম আব্দুল মান্নান। ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে পলো গেঞ্জি ও জিনস প্যান্ট পরা অবস্থায় দেখা যায়। একপর্যায়ে সুর করে তিনি গাইতে থাকেন, ‘জেল হবে না ফাঁসি হবে গো আমার’। পরে নাচতেও দেখা যায় তাকে। 

Advertisement
ভিডিওতে আরও দেখা যায়, নিজের মানিব্যাগ থেকে মুঠোফোন ও টাকা বের করে তিনি ফেলে দিচ্ছেন। এ সময় আশপাশের লোকজনকে টোলের টাকা কেড়ে নিয়ে পানিতে ফেলে দেওয়ার কথা বলতে শোনা যায়।

স্থানীয় লোকজন ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এমন আচরণের কারণ জানতে চাইলে স্ত্রী তাকে মারধর করেছেন বলে দাবি করেন আব্দুল মান্নান। এ সময় তিনি বিভিন্ন ধরনের মাদক গ্রহণের কথাও বলেন। পুলিশ সম্পর্কেও তাকে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এমনকি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কথাও জানান তিনি।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে র‍্যাব-৩ থেকে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশে যোগ দেন আব্দুল মান্নান। এর আগে থেকেই স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও সূত্রটি জানায়।

শুক্রবার রাতে শহরের ৫ নম্বর ঘাট এলাকায় তিনি মাতলামি করে ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।


নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি মো. রকিবুজ্জামান জানান, আব্দুল মান্নানের স্ত্রী তাকে মানসিক রোগী বলে জানিয়েছেন। তার মানসিক রোগের চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাপত্র সংগ্রহ করা হয়েছে।

ওসি বলেন, ঘটনার পর আব্দুল মান্নানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তার ডোপ টেস্টও করা হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নৌ পুলিশ  এএসআই  মাতলামি  ভিডিও ভাইরাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: