নওগাঁয় ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য দফতরের আয়োজনে সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের হাঁসাইগাড়ি, গুটার বিলসহ তিনটি বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল (অ.দা), নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ আল কাফি তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
মাছ অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জাহিদুল ইসলাম ধলু জানান, জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়াতে এ ধরনের পোনামাছ অবমুক্তকরণের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সময়ের আলো/মহু