পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগমুহূর্তে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে ১৫৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।রোববার

2026-02-09T19:47:35+00:00
2026-02-09T19:47:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৭:৪৭ পিএম
ইন্সপেক্টর পদে ১৫৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগমুহূর্তে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে ১৫৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার পদোন্নতির বিষয়টি প্রকাশিত হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন। এ ছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ছয়জন কর্মকর্তা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইন্সপেক্টর  পদ  কর্মকর্তা  পদোন্নতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: