দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার রিটার্নিং কর্মকর্তাকে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

2026-02-09T20:30:08+00:00
2026-02-09T20:30:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৮:৩০ পিএম
সংগৃহীত ছবি
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার রিটার্নিং কর্মকর্তাকে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দুই ঘণ্টা অন্তর অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর EMS (Election Management System) এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।



ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার যাচাই করে অনুমোদন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘Kopot Dashboard’ এ তা দেখা যাবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   ভোট  নির্দেশ  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: