দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ ১৩তম অবস্থানে রয়েছে। ১৮২টি দেশের মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা উচ্চক্রম

2026-02-10T13:41:51+00:00
2026-02-10T13:42:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ১:৪২ পিএম  (ভিজিট : ৩২৮)
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ ১৩তম অবস্থানে রয়েছে। ১৮২টি দেশের মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা উচ্চক্রম অনুযায়ী ১৫০তম। গত বছর বাংলাদেশ এই তালিকায় ১৪তম স্থানে ছিল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক (করাপশন পারসেপশনস ইনডেক্স—সিপিআই) ২০২৫-এর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। 

প্রতিবেদনে বলা হয়, এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। অন্যদিকে ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।

টিআইবির বিশ্লেষণে বলা হয়েছে, এ বছর বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পেছনে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রের মেয়াদভুক্ত না থাকায় তা পুরোপুরি প্রতিফলিত হয়নি।


টিআইবি আরও জানিয়েছে, এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করে। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে এবং যেসব দেশ গণতন্ত্রের কথা বলে, সেসব দেশেও দুর্নীতি ঊর্ধ্বমুখী।

এ কারণে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বাস্তবে বাংলাদেশের স্কোর ও অবস্থানে খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়নি বলে মনে করছে টিআইবি।


/ইউএমএইচ



  বিষয়:   বাংলাদেশ  দুর্নীতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: