দুর্ঘটনায় খাদে যাত্রীবাহী বাস, আহত ৩৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময়

2026-02-10T19:17:14+00:00
2026-02-10T19:24:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্ঘটনায় খাদে যাত্রীবাহী বাস, আহত ৩৫
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৭:২৪ পিএম
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ৩৫ জন বাসযাত্রী আহত হন। এদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।  

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বিকেলে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বেপরোয়া গতির বাসটি ছিটকে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে আহত হন বাসের ৩৫ যাত্রী।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, এ পর্যন্ত ৩০ জন আহত রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও দুর্ঘটনাকবলিত বাসের হেলপারের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকেসহ কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা পাঠানো হয়েছে।


ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আমরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

এফআর


  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা  ভাঙ্গা-বরিশাল মহাসড়ক  ট্রাক  সংঘর্ষ  খাদে  যাত্রীবাহী বাস  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: