দুর্গাপূজার দিনে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধূর, অবহেলার অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে শারদীয় দুর্গাপূজার উৎসবের দিনে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক

2026-10-19T15:34:53+00:00
2026-10-19T15:34:53+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজার দিনে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধূর, অবহেলার অভিযোগ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে শারদীয় দুর্গাপূজার উৎসবের দিনে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিয়াঙ্কা ওই এলাকার দাস বাড়ির পলাশ দাসের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে প্রায় তিন ঘণ্টা পর মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। বিষয়টি এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

সোমবার সকালে পুকুরে গোসল করতে গেলে ওই ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রিয়াঙ্কা। এতে তিনি পুকুরে পড়ে মারা যান।


মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই থানার এসআই আব্দুল ওয়াহাব সরকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে তাদের অফিসে কেউ অভিযোগ করেননি। তাই পল্লী বিদ্যুতের অবহেলা কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কয়েকজন ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছেন। বিভিন্ন কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

তিনি আরও বলেন, সকালে ফোন করে এক নারী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দুর্গাপূজা  বিদ্যুৎ  ছেঁড়া তার  গৃহবধূর  অবহেলা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: