নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘চান্দাবাজ ডট কম’ ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ ডট কম’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।বুধবার (১১ ফেব্রুয়ারি)

2026-02-11T20:36:21+00:00
2026-02-11T20:40:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘চান্দাবাজ ডট কম’ ওয়েবসাইট চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:৪০ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি
চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ ডট কম’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল থেকে ওয়েবসাইটটি চালু হয়েছে। ব্যবহারকারীরা ‘চান্দাবাজ ডট কম’  ঠিকানায় প্রবেশ করে সরাসরি এটি ব্যবহার করতে পারবেন।

এনসিপির মিডিয়া উইং জানায়, ওয়েবসাইটটিতে ইতোমধ্যে সারাদেশ থেকে আটটি প্রতিবেদন জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিকভাবে রিপোর্ট করুন। এতে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।

তিনি আরও বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনও ঠাঁই নেই।

সময়ের আলো/আআ




  বিষয়:   নাসীরুদ্দীন  চাঁন্দাবাজ ডট কম’ ওয়েবসাইট  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: