ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশে এবারই প্রথম সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

2026-02-12T07:30:38+00:00
2026-02-12T07:47:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয়
ভোটগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৭:৪৭ এএম
ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে প্রবেশ করছেন ভোটাররা। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশে এবারই প্রথম সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় সারাদেশের সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। 

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ভোট দিতে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ফজরের নামাজ শেষ করেই অনেক ভোটার কেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন।

যদিও নির্দিষ্ট সময়ের আগে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে পোলিং এজেন্টদের প্রবেশে কাগজপত্র যাচাইসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি কেন্দ্রের সামনে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করা হচ্ছে।

পোলিং এজেন্টরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ করছেন। এদিকে ভোটকেন্দ্রের বাইরে আগে থেকেই উৎসবমুখর জনতা ও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই আগেভাগে এসে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

ভোটকেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এমএইচআর 
  বিষয়:   ভোট  শুরু  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: