মিরপুর কলেজে এজেন্ট ও ভোটার উপস্থিতি খুব কম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৪ আসনে রাজধানীর মিরপুর কলেজ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই

2026-02-12T11:46:55+00:00
2026-02-12T13:04:28+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
মিরপুর কলেজে এজেন্ট ও ভোটার উপস্থিতি খুব কম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১:০৪ পিএম
রাজধানীর মিরপুর কলেজ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ছবি : সময়ের আলো
ঢাকা-১৪ আসনে রাজধানীর মিরপুর কলেজ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। ফলে অলস সময় পার করছেন ভোটকেন্দ্রের কর্মকর্তারা। অথচ এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৩২৮ জন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টা পর্যন্ত সাড়ে তিন ঘন্টায় ভোট পড়েছে সাড়ে তিনশর মতো। এর মধ্যে এক বুথে ভোট দিয়েছেন ৯৩ জন। 

Advertisement
এখানে ধানের শীষ ও দাঁড়ি পাল্লা ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। কলেজের নিচতলায় ৪ ও ৫ নং বুথে ধানের শীষ ও দাঁড়ি পাল্লা, হাতপাখা এবং ফুটবলের প্রার্থীর ছাড়া অন্য প্রার্থীর কোনো এজেন্ট নেই বলে জানিয়েছেন নিবার্চনে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকতারা। পুরো কেন্দ্রজুড়েই একই অবস্থা। 

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোমিন হোসেন সময়ের আলোকে জানান, সকালে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল, এখন একটু কম। হয়তো দুপুরের দিকে ভোটার বাড়বে। তবে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে।  

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমসহ (আরমান) প্রতিদ্বন্দ্বী ১২ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়াও  ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রিয়াজ উদ্দিন, গণফোরামের মো. জসিম উদ্দিন, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মো. সোহেল রানা, এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নুরুল আমিন, জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী।

নির্বাচনে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এ আসনের মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন—যার মধ্যে পুরুষ ২ লাখ ৩২ হাজার ৬৬, নারী ২ লাখ ২৩ হাজার ৭ ও হিজড়া ৪ জন।

/এমএইচআর 
  বিষয়:   মিরপুর  ভোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: