মাদক কারবারিদের আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি : নাহিদ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ

2026-10-28T18:15:47+00:00
2026-10-28T18:19:26+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
মাদক কারবারিদের আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি : নাহিদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৬:১৯ পিএম
রাজবাড়ীতে এনসিপির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত
মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, এসব ক্ষেত্রে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বুধবার ( ২৮ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। বর্তমানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে।’

তার দাবি, এমন পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। তার বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ পায়।


ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এ খাতে উল্লেখযোগ্য সংস্কার হয়নি।’ পাশাপাশি ব্যাংক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তার বক্তব্যে গুরুত্ব পায়।

রাজবাড়ীতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মাদককারবারি  প্রশ্রয়  আ.লীগ  বিএনপি  এনসিপি  নাহিদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: