যশোর-৬ (কেশবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১১ হাজার ৮৭৮ ভোটের ব্যবধানে অধ্যাপক মোক্তার আলী বিজয়ী ঘোষিত হন।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অধ্যাপক মোক্তার আলী মোট ৯১ হাজার ৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ১৫৯ ভোট।
এতে ১১ হাজার ৮৭৮ ভোটের ব্যবধানে অধ্যাপক মোক্তার আলী বিজয়ী ঘোষিত হন।
ফলাফল ঘোষণার পর এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। তারা এই বিজয়কে সাধারণ মানুষের ইনসাফ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।
সময়ের আলো/কেএইচও