নির্বাচন সফল হওয়ায় শুক্রবার সারা দেশে শোকরানা দোয়া : ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার

2026-02-13T02:59:03+00:00
2026-02-13T02:59:03+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
নির্বাচন সফল হওয়ায় শুক্রবার সারা দেশে শোকরানা দোয়া : ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ এএম   (ভিজিট : ১৯৩)
সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। 

এতে জানানো হয়, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশব্যাপী সব মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। 


এ পরিপ্রেক্ষিতে শুক্রবার (আজ) বাদ জুম’আ দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হলো। 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  শুক্রবার  সারা দেশে  শোকরানা দোয়া  ধর্ম মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: