পুনঃনির্বাচনের দাবি জানালেন সানজিদা ইসলাম তুলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ওই আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও

2026-02-13T20:01:15+00:00
2026-02-13T20:01:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পুনঃনির্বাচনের দাবি জানালেন সানজিদা ইসলাম তুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ১৫০)
সানজিদা ইসলাম তুলি। সংগৃহীত ছবি
ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ওই আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ এনে তিনি এ দাবি জানান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেন সানজিদা ইসলাম তুলি। 

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার আপত্তির বিষয়গুলো তুলে ধরেন।


সানজিদা ইসলাম তুলি অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক দুর্নীতিমূলক কার্যকলাপ ও নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়া ভোট গণনা এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রেও নানা অনিয়ম পরিলক্ষিত হয়েছে।

এই পরিস্থিতিতে ঢাকা-১৪ আসনের বর্তমান ফলাফল স্থগিত করে ওই আসনে পুনরায় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।

সময়ের আলো/আআ


  বিষয়:   পুনঃনির্বাচন  দাবি  সানজিদা ইসলাম তুলি  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: