জামানত হারালেন আমজনতার দলের তারেক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-১২ আসনে জামানত হারিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি প্রজাপতি প্রতীকে তিনি পেয়েছেন এক হাজার ৪৪ ভোট।প্রাপ্ত

2026-02-13T19:01:42+00:00
2026-02-13T19:01:42+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
জামানত হারালেন আমজনতার দলের তারেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম 
মো. তারেক রহমান। সংগৃহীত ছবি
ঢাকা-১২ আসনে জামানত হারিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি প্রজাপতি প্রতীকে তিনি পেয়েছেন এক হাজার ৪৪ ভোট।

প্রাপ্ত ফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে এক লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। আসনটিতে জামায়াত প্রার্থী সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। একই আসনে বাতিল ভোট হয়েছে ২ হাজার ৪৪৪টি। এ হিসেবে বাতিল ভোটের সংখ্যার চেয়েও কম ভোট পেয়েছেন মো. তারেক রহমান।


নির্বাচন কমিশনের পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় মো. তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   জামানত  আমজনতার  দল  তারেক  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: