বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ সারজিস আলমের

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টা পর পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থী সারজিস আলম।শুক্রবার

2026-02-13T22:25:52+00:00
2026-02-13T22:25:52+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ সারজিস আলমের
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম 
সারজিস আলম। সংগৃহীত ছবি
নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টা পর পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থী সারজিস আলম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।

Advertisement
ফেসবুক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনের প্রায় ৩০টিরও বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। শুধু শারীরিকভাবে লাঞ্ছিত করাই নয়, সমর্থকদের বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার ভয়ে অনেক নেতাকর্মী বর্তমানে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম লেখেন, বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না, সেটা তাদের স্পষ্ট করতে হবে।


তিনি আরও বলেন, আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা বিজয় পরবর্তী সময়ে অতি উৎসাহী হয়ে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, তাদের অবিলম্বে সংশোধন হওয়ার আহ্বান জানান এই তরুণ নেতা। 

অতীতের শিক্ষা নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, যারা এই কাজগুলো করছেন, তারা অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন সারজিস আলম। ঘোষিত ফলাফল অনুযায়ী, নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট এবং সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

  বিষয়:   নির্বাচন  পঞ্চগড়  বিএনপি  বিরুদ্ধে  হামলা  অভিযোগ  সারজিস আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: