দুর্বৃত্তের কুড়ালের আঘাতে প্রাণ গেল যুবকের

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা সদরে দুর্বৃত্তের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার খামার বল্লমঝাড় এলাকার সূর্য

2026-02-13T22:29:19+00:00
2026-02-13T22:29:19+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্বৃত্তের কুড়ালের আঘাতে প্রাণ গেল যুবকের
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধা সদরে দুর্বৃত্তের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন নিজ বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ধারালো কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ বা পরিকল্পিত হামলার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সময়ের আলো/আআ
  বিষয়:   দুর্বৃত্ত  কুড়াল  আঘাত  প্রাণ  যুবক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: