বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
পোস্টে মার্কো রুবিও জানান, দেশটি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। বিএনপির বিজয়ে সর্বপ্রথম অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র।
এক শুভেচ্ছা বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস আজ প্রথম সকালে জানিয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
সময়ের আলো/কেএইচও