প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৪:৩১ পিএম
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সময়ের আলোবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রকামী মানুষের। নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, আর কোনো অপশক্তি যাতে ফ্যাসিবাদী অবস্থা কায়েম করতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকব।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে আমরা এক।
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। ভোটে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকাও ছিল প্রশংসনীয়।
সময়ের আলো/এআর