তারেক রহমানকে জার্মান দূতাবাসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে

2026-02-14T22:22:49+00:00
2026-02-14T22:28:49+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
তারেক রহমানকে জার্মান দূতাবাসের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১০:২৮ পিএম
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় নির্বাচনে বাংলাদেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততারও প্রশংসা করেছে ইউরোপীয় দেশটি।

Advertisement
জার্মান দূতাবাস মনে করে, নির্বাচনে বাংলাদেশের জনগণের এই অংশগ্রহণ একটি অর্থবহ গণতান্ত্রিক সম্পৃক্ততার বহিঃপ্রকাশ। একই সঙ্গে নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও অভিনন্দন জানানো হয়েছে।


বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে দূতাবাস আরও জানায়, জার্মানি নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে।

দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে সহায়তা অব্যাহত রাখার কথাও ওই বার্তায় উল্লেখ করা হয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিএনপি  তারেক রহমান  জার্মান  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: