আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম, ঠিক তেমনই তাণ্ডব দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক

2026-02-14T22:35:30+00:00
2026-02-14T22:35:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম   (ভিজিট : ১৩৪)
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম, ঠিক তেমনই তাণ্ডব দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, ‘সারা দেশে ভিন্নমতের ওপরে হামলার ঘটনায় আমরা দেখলাম বিএনপি চুপচাপ রয়েছে। দলটির শীর্ষ নেতারা এনজয় করছে। সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় তা আমরা ২০২৪ সালে দেখেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই সন্ত্রাসীদেরকে থামান এবং ব্যবস্থা গ্রহণ করুন।’ 


তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সফলতার পর ঠিক ৪-৫ ঘণ্টার পর ভিন্নমত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বৈষম্যবিরোধীর সব নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে আহ্বান জানিয়েছিলাম। আমরা বলেছিলাম, তাদেরকে পুলিশের হাতে তুলে দিন, নিজ উদ্যেগে কারোর বাড়িতে হামলা করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার জন্য রিভিউ করেছি। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কিভাবে অনিয়ম করা হয়েছে, যার ভয়েজ ও কল রেকর্ড আপনাদের দেখানো হয়েছে। তার নিকট আত্মীয়রা এবং তার স্ত্রী ভোটকেন্দ্রে ঢুকে কিভাবে প্রভাবিত করেছে? আমরা ঢাকা-৮ আসনসহ আরো কয়েকটি আসনে পুনর্গণনার আবেদন করব।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আওয়ামী লীগ  তাণ্ডব  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: