সহকর্মীদের যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান।রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে

2026-02-15T11:36:32+00:00
2026-02-15T11:36:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
সহকর্মীদের যা বললেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম 
জামায়াতের আমির ড. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ তুলে সংগঠনের কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির তার বার্তায় উল্লেখ করেন, নির্বাচনোত্তর সময়ে বিভিন্ন অঞ্চল থেকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নারীদের শ্লীলতাহানির মতো ঘটনার খবর তাদের কাছে পৌঁছেছে। বিশেষ করে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে হয়রানির অভিযোগও এসেছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন

দলীয় সহকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় ড. শফিকুর রহমান বলেন, ন্যায় ও সত্যের অবস্থানে থেকে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা হবে না। যেখানে অন্যায় ঘটবে, সেখানেই স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। তার ভাষায়, সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্যও।

পোস্টে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ও সংযম বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের দুর্বলতা না দেখানোর আহ্বানও জানান তিনি। বার্তার শেষাংশে দেশবাসীর জন্য দোয়া কামনা করে আল্লাহর সহায়তা প্রার্থনা করেন জামায়াত আমির।

নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগ সামনে আসছে। এমন প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই বার্তা দলীয় কর্মীদের সংগঠিত ও সক্রিয় রাখার কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এএডি/


  বিষয়:   জামায়াত  আমির  ড. শফিকুর রহমান  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: