মাদক নিরাময় কেন্দ্রে যুবক নির্যাতনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবককে মারধর ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা

2026-02-15T15:17:38+00:00
2026-02-15T15:18:17+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
মাদক নিরাময় কেন্দ্রে যুবক নির্যাতনের অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৩:১৮ পিএম  (ভিজিট : ১৭৩)
জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। ছবি : সময়ের আলো
গাইবান্ধা শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবককে মারধর ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রের পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদ হক্কানী (৩৭) শহরের ব্রিজ রোড এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, ভি-এইড রোডে অবস্থিত গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত ‘জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ চিকিৎসাধীন অবস্থায় তাকে নির্মমভাবে মারধর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত বছরের ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় মুর্শিদকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাকালীন সময়ে ধীরে ধীরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়। গত ১১ ফেব্রুয়ারি স্বজনরা তাকে দেখতে গেলে প্রথমে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করে। পরে সাক্ষাতের সুযোগ পেয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান তারা। এরপর কেন্দ্রের পাওনা পরিশোধ করে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং একই দিন বিকেলে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বড় ভাই আওরঙ্গ হক্কানী বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চাই। তিনি কেন্দ্রের পাঁচজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, কেন্দ্রের ইনচার্জ জোবায়ের আলম বলেন, অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গাইবান্ধা  মাদক  নিরাময়  কেন্দ্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: