রেললাইনে সেলফি তুলে ফেসবুকে পোস্ট, পরক্ষণেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

কুমিল্লার লালমাই উপজেলার রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার মুহূর্তে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন এক যুবক।রোববার (১৫

2026-02-15T20:27:33+00:00
2026-02-15T20:28:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রেললাইনে সেলফি তুলে ফেসবুকে পোস্ট, পরক্ষণেই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৮:২৮ পিএম
রেললাইনে তোলা মহি উদ্দিনের শেষ সেলফি। ছবি : সংগৃহীত
কুমিল্লার লালমাই উপজেলার রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার মুহূর্তে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন এক যুবক। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে লালমাই উপজেলার বাগমারা দুধ বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহি উদ্দিন (৩২)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক এবং বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহি উদ্দিন অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে গিয়েছিলেন। এরপর রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, শুভ সকাল।’ 

পোস্টের কিছুক্ষণ পর নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেন আসতে দেখে সরে যাওয়ার চেষ্টা করলেও মহি উদ্দিন লাইনের ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।


লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে সাতটায় লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করে। সম্ভবত সেই ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তবে তার আগেই তার স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।

এফআর


  বিষয়:   কুমিল্লা  রেললাইন  সেলফি  ফেসবুকে পোস্ট  পরক্ষণেই  ট্রেনে  যুবকের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: