বসত ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর হিলি চুরিপট্টি এলাকায় বসত ঘর থেকে ফাহিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৫ ফেব্রুয়ারি)

2026-02-15T21:59:36+00:00
2026-02-15T21:59:36+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
বসত ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম 
ফাহিমা বেগমের মরদেহ। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর হিলি চুরিপট্টি এলাকায় বসত ঘর থেকে ফাহিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকার মুক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিমা বেগম গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়াই পাড়া গ্রামের বাদল দেওয়ানের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চুরিপট্টি এলাকার ওই বাড়িতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/জোআই

  বিষয়:   নারী  মরদেহ  উদ্ধার  দিনাজপুর  হাকিমপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: