ঐতিহ্যের টানে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলে বর্ণাঢ্য পিঠা উৎসব

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

‘ঐতিহ্যের ঝর্ণাধারায় পিঠা উৎসব আহারে, ভাপা, চিতই দুধপুলি আর নকশি পিঠার বাহারে’ — এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী

2026-02-16T19:58:48+00:00
2026-02-16T19:58:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঐতিহ্যের টানে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলে বর্ণাঢ্য পিঠা উৎসব
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম 
ঐতিহ্যের টানে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলে বর্ণাঢ্য পিঠা উৎসব। ছবি : সময়ের আলো
‘ঐতিহ্যের ঝর্ণাধারায় পিঠা উৎসব আহারে, ভাপা, চিতই দুধপুলি আর নকশি পিঠার বাহারে’ — এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব পালিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈরের লতিফপুর এলাকায় আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিষ্ঠানের প্রাঙ্গণেই এই ব্যতিক্রমী আয়োজন। সকাল থেকেই বিদ্যালয়ের মাঠ জুড়ে বসানো শতাধিক স্টলে ভিড় জমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, স্টলগুলোতে সাজানো হয়েছে চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, মুগপাকন, সন্দ্বীপের সেলফি, বিবিখানা, মিষ্টি ম্যারা, বকুলসহ প্রায় শতাধিক পদের বাহারি পিঠা। পিঠার ম ম ঘ্রাণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। 

পিঠা প্রদর্শনীর পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান, বাউল গান এবং ম্যাজিক প্রদর্শনীর মাধ্যমে দিনভর আনন্দ উল্লাসে মেতে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা।


উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জলিল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ন কবীর খান।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ জলিল উদ্দিন বলেন, পিঠা উৎসব গ্রামবাংলার ঐতিহ্য। সেই ঐতিহ্য এখন প্রায় হারিয়ে যাচ্ছে। অনেকেই অনেক পিঠার নামও বলতে পারে না। তাই গ্রামবাংলার সেই ঐতিহ্য ধরে রাখতে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। 

আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মহাম্মদ দিলওয়ার হোসেন জানান, পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। সেই ঐতিহ্য এখন প্রায় হারিয়ে যাচ্ছে। অনেকেই অনেক পিঠার নামও বলতে পারে না। তাদের শেকড়ের সন্ধান দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এফআর


  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  ঐতিহ্যের টানে  আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল  বর্ণাঢ্য  পিঠা উৎসব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: