মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক ফুটবলার আমিনুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।এর

2026-02-17T15:02:24+00:00
2026-02-17T15:02:24+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক ফুটবলার আমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম 
আমিনুল হক। সংগৃহীত ছবি
টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। 

এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিকেল চারটায় মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার সকাল থেকেই অনেক সংসদ সদস্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ফোন পেয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও ফোন পেয়েছেন।

এবারের নির্বাচনে আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জামায়াত ইসলামের প্রার্থী কর্নেল (অব) আব্দুল বাতেনের কাছে তিনি হেরে যান। 


সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সর্বোচ্চ ১০ ভাগ টেকনোক্র্যাট (সংসদ সদস্যের বাইরে) মন্ত্রী পরিষদে থাকতে পারে। বিশেষ বিষয়ে অভিজ্ঞতা ও অসাধারণ দক্ষতা এবং দলের ত্যাগী নেতাদের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়। কোনো সাবেক ক্রীড়াবিদ নির্বাচনে পরাজিত হয়ে কিংবা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী কখনো হননি। সেক্ষেত্রে আমিনুল হকই প্রথম মন্ত্রী।



  বিষয়:   মন্ত্রিসভা  ডাক  সাবেক  ফুটবলা  আমিনুল  বিএনপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: